মধুখালীতে মাটি খুঁড়ে মিলল মর্টার শেল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের মরহুম আহম্মেদ শেখের ছোট ছেলে কামাল শেখ বৃহস্পতিবার তার বাড়ীর লোকের জন্য তার নিজ বাড়ীতে মাটি খুড়ে শৌচাগার তৈরী করতে গেলে প্রায় পাঁচ ফুট নিচে ধাতব কিছুতে হঠাৎ কোদালের কোপ লাগে। সেখানে মাটি সরিয়ে প্রায় এক হাত লম্বা পিতলের গুলির মতো একটি বস্তু দেখতে পান । জনগন দেখে মধুখালী থানা পুলিশকে সংবাদ দিলে মধুখালী থানার এস. আই. কাইউম হোসেন ফোর্স সহ গ্রামপুলিশ এসে ১টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে যান। গ্রামবাসীর ধারনা হয়তো মুক্তিযুদ্ধের সময় মাটিতে পুতে রাখা হয়েছিল । এ বিষয়ে মধুখালী থানার এস আই কাইউম এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এর নির্দেশে শেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যাবে ওটি আসলে কি।