আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে অমর ২১ শে ফেব্রæয়ারী পালন

মধুখালী প্রতিনধিঃ
অমর একুশে, মহান ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রæয়ারী বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী আমি কি ভুলিতে পারি। মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পালন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ দিবস।


এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশিদ ও সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম জিহাদ, কো-অপ্ট সদস্য রুহল আমিন মোল্যা, সাবেক প্রধান শিক্ষক মোল্লা হাফিজুর রহমান, স্কুলের সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান, হালিম বিশ্বাস, সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, সুজন বিশ্বাস, আসাদুজ্জামান সহ স্কুলের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ । প্রায় সহ¯্রাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে এই প্রথম শহীদ মিনার স্থাপন করে কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষনা করে ভাষা শহীদদের সরণে ১ মিনিট নিরবতা পালন করে। অমর ২১ শে পালন করে অনুষ্ঠান শেষ করেন।