৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধি ঃ বৃহস্পতিবার বেলা ১১ টায় মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে মধুখালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডঃ মোঃ মোঃ ইলিয়াস মোল্যার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আঃ আউয়াল আকন। বাগাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. ইউনুছ আলী ফকিরের সঞ্চলনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরবামুন্দি ইয়াছিন আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলনা মো. আলিমুজ্জামান, বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলী মোল্যা, আশাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন, আমাদের সম্পদ সীমিত, অভাব অসীম। বিভিন্ন সমস্যা মোকাবেলা করেই আমদের এগিয়ে যেতে হবে। সীমিত সম্পদকে কাজে লাগাতে হবে। শিক্ষা ক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই দূর্ণীতিমুক্ত করতে হবে। ম্যানেজিং কমিটি,গভর্নিং বডি গঠনের জন্য অনেকে উঠে পড়ে লাগে,পরে বেশিরভাগ জায়গায় দূর্নীতিতে জড়িয়ে পড়ে। ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষকদের এ কাজে মনোযোগ দিতে হবে। পিছিয়ে পড়া ছাত্রদেরকে আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠানে সঠিক সময়ে উপস্থিতি, সঠিক পাঠদানসহ সকল কাজেই শিক্ষকদের অগ্রগণ্য ভুমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম সহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , সহকারী প্রধান শিক্ষকগণ, মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, সহকারী শিক্ষকগণ সহ প্রমুখ উপস্থিত ছিলেন এবং সবার সাথে কুশল বিনিময় করে এবং সবার জীবনের উন্নতি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জীবন সুন্দও করার লক্ষে মতবিনিময় সভা শেষ করেন ।