৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে ২০ পিচ ইয়াবা সহ আটক-৩

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এর নির্দেশে মাদকের অভিযানে স্থানীয় ও থানা সূত্রে জানা যায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এস.আই, সান্টু দেব সঙ্গীয় ফোর্স সহ মধুখালী থানাধীন পশ্চিম আড়পাড়া ফরিদপুর টু মাগুরা গামী মহা সড়কের উত্তর পাশে মোল্যাপাড়া ব্রীজের নিকট হতে (১) রুবেল মিয়া (৩৮) পিতা-মৃত আঃ মালেক মিয়া, ২। ইমন শেখ (২৭) পিতা-মৃত নুর শেখ, উভয় সাং-ছোট কামারগ্রাম (সরকারি কলেজ রোড ৫নং ওয়ার্ড), থানা-বোয়ালমারী,

৩। হামিদা বেগম(২১) পিতা-মৃত দ্বিন মোহাম্মদ, সাং-পশ্চিম আড়পাড়া (মোল্যাপাড়া) থানা-মধুখালী, সর্ব জেলা-ফরিদপুরদেরকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতঃ শনিবারেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।