৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী উপজেলায় সেবার মান আরো বাড়াতে চান উপজেলা চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম বলেন , সারা জীবন মানুষের কল্যাণ ও উপজেলার পৌরসভা সহ ১১টি ইউনিয়নের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের ভোটে প্রথম উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। কারণ সেবার মান আরও বাড়াতে চাই। এজন্য দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের দোয়া ও আশিবার্দ এবং ভোট কামনা করছি। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য পুনরায় সুযোগ চাই। মানুষের ভালবাসা নিয়ে বাঁচতে চাই। মধুখালী উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে ভালবাসে বলেই আমাকে চেয়ারম্যান নিবার্চিত করেছেন। বর্তমান ও ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমার আশা ও বিশ্বাস। আমি আবারো আপনাদের বিপুল পরিমান ভোটে চেয়ারম্যান নিবার্চিত হয়ে আরো উন্নয়ন ও সেবা করে জনগণের ঋণ শোধ করতে চাই। জনগণের সাথে অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে তিনি বলেন, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সকলকে। এদিকে, হাজী শহিদুল ইসলাম সম্পর্কে উপজেলার বিভিন্ন জনগণ বলেন, সুখে-দুঃখে যাকে পাই, সে আমাদের হাজী শহিদুল ইসলাম ভাই। আমরা তার সাথে ছিলাম, আছি, থাকবো। আমরা তাকেই পূণরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।