১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে ৫৫ কেজি জাটকা জব্দ করে মাদ্রাসায় বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড় বাজার ও কামারখালী বাজারে অভিযান চালিয়ে ৫৫ কেজি জাটকা জব্দ করে মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জাটকা রক্ষা অভিযান-২০২৩ উপলক্ষে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। জব্দকৃত পাঁচকেজি জাটকা ইলিশ গোন্দারদিয়া মাদ্রাসা ও এতিমখানা ও আরও ৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, ইলিশ রক্ষার্থে ও ইলিশের সরবরাহ বাড়াতে সরকারী আইন অনুযায়ী জাটাক রক্ষা অভিযান চালানো হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।