প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরে নিজ এলাকায় সংযোগ করছেন মাহমুদা বেগম কৃক

মধুখালী প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে, নিজ জন্মস্থান ফরিদপুরের মধুখালীতে বিভিন্ন গ্রাম অঞ্চল, হাটবাজারে ধারাবাহিক গণসংযোগ করছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আস্থাভাজন ফরিদপুরের ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তিনি গত দুইদিন ১৩ ও ১৪ জানুয়ারী মধুখালী উপজেলার সীতারামপুর বাজার, তারাপুর বাজার, বামুন্দি বালিয়াকান্দি বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগে ব্যস্ত সময় পার করেন।
এছাড়া খুকসার হাট নামক গ্রামে একটি নামযজ্ঞ অনুষ্ঠানে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগ কর্মসূচিতে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ সাব্বির ,ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, নারী নেত্রী মিলি ইসলাম, শুক্লা ভৌমিক ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী। এছাড়া মাহমুদা বেগম কৃক, বেশ কিছু অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং পঙ্গু ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করেন।