২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার

মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার

কামারখালী প্রতিনিধিঃ

দেশে করোনা ভাইরাসের মহামারী প্রাদূর্ভাব চলছে। এ থেকে মুক্তি পাবার জন্য পবিত্র কোরআনের আলোকে কামারখালী কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্য আলোচনা করেন পেশ ইমাম মাওলানা হাফেজ মোঃ এহসান আলী। তিনি বলেন এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে মহান সৃস্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে, দেশের রাস্ট্রীয় আইন মানতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মুসল্লিগনের প্রতি এই আহবান রেখে জুম্মা নামাজ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলোচনা শেষ করেন। পরিশেষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাশ (বাবু), মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ রমিজ উদ্দিন, মসজিদের সাধারন সম্পাদক ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট) সকলের প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকার আহবান রাখেন।