২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

রাতের বেলা বাড়ির মিটারে ও পাট কাঠির গাদায় আগুন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বটপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাতের বেলা এক বাড়ির মিটার ও পাট কাঠির গাদায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। তবে মঙ্গলবার রাতে এসব ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে গ্রামে অভিযোগ উঠেছে। সংবাদ শুনে সরেজমিনে ঘটনা স্থল গেলে ডুমাইন বটপাড়া গ্রামের বিষ্ণুপদ মন্ডল ও তার ছেলে বিধান কুমার মন্ডল জানান মঙ্গলবার রাতে আনুমানিক ৮টা ৩০মিনিটের সময় ডুমাইন শ্যামলেন্দু বসু’র পুকুরের চালায় ভাষানপূজায় মানত শেষে বাড়ী ফেরার পথে মঙ্গলবার রাতে কে বা কারা তাপস বৈরাগী ‘র বাড়ির মিটারে পাটকাঠি দিয়ে আগুন দেওয়ার সময় আমাদের কথার আওয়াজ পেয়ে ৩জন পালিয়ে যায়ও পরে কুমারেশ বিশ্বাসের বাড়ীর পাশে পাট কাঠির গাদায় আগুন দেয়। এর পরে গ্রামের মানুষের শোর চিৎকারে দূবৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করে। সংবাদ পেয়ে মধুখালী থানার এস. আই. মাসুদ হোসেন বলেন সরেজমিন দেখলাম । বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ির মালিক তাপস বৈরাগী এই ঘটনার জন্য প্রশাসনের দ্রæত তদন্ত ও দূস্কৃতিকারী চিহিৃত এবং গ্রেফতারের আইনের আওতায় আনার জন্য থানা প্রশাসনের নিকট জোর দাবী জানান। বাড়ির মালিক তাপস বৈরাগী তিনি আরও জানান তিনি চাকুরীর কারণে সপরিবারে ঢাকাতে অবস্থান করে আসছেন। গ্রামের বসতবাড়িতে গৃহপরিচারিকা হিসেবে শ্রীমতি গোলাপী রানী বিশ্বাস(কালী) (৬৫) দীর্ঘদিন বসবাস করে আসছেন। গত ১২-১১-২০২৩ইং তারিখে তিনি বিকেল ৪ ঘটিকার দিকে একই গ্রামের শ্যামলেন্দু বসু ‘র বাড়ীতে কালীপূজা দেখার জন্য বাড়ির বাহির হয়। ফাঁকাবাড়িতে রাত ৮-০০ টার দিকে দুষ্কৃতিকারীরা আগুন জ্বালিয়ে দ্রæতই পালিয়ে যায়। প্রতিবেশী শ্রী গৌতম বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যেই দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩-৪ লক্ষ টাকা। খবর পেয়ে নিজ ডুমাইন গ্রামের বাড়ির মালিক ও ডুমাইন উৎসব সংঘের সভাপতি এবং মানব সেবায় নিবেদিত প্রাণ শ্রী তাপস বৈরাগী বাড়ীতে এসে বলেন, তাঁর দৃষ্টিতে এমন জঘন্যতম ঘটনায় জড়িত ব্যক্তিরা দেশ ও জাতির শত্রæ। তিনি এমন ঘটনার দ্রæতই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবী করেন। এরই পরিপেক্ষিতে তিনি গত ১৩-১১-২০২৩ ইং তারিখে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। মধুখালী থানা প্রশাসন ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এস আই প্রবীর বিশ্বাস বলেছেন, তদন্ত সাপেক্ষে ঘটনার আসল কারণ ও অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তার দাবি, কারও সঙ্গে তার কোনও শত্রæতা নেই।

তিনি আরও জানান বর্তমানে এলাকাবাসীর রাত কাটছে শঙ্কার মধ্যে। রাতের বেলায় ঘুমাতে পারছেন না কেউ। কখন কার বাড়িতে আগুন লেগে যায় এই ভয়ে প্রতিটি রাত কাটছে এলাকাবাসীর। এ অবস্থা থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এ ব্যাপরে স্থানীয় ইউ.পি. সদস্য জীবন কুমার মন্ডল এর নিকট জানতে চাইলে তিনি বলেন যেহেতু পরপর দুটি ঘটনা একই বাড়ী দু-বার এবং কুমারেশ বিশ^াসের বাড়ীর পাটকাঠির গাদায় আগুন। এটা একটা দূস্কৃতিকারীর ষড়যন্ত ও চক্রান্ত । এদের চিহিৃত করে প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার হওয়া উচিত। এলাকার বাসিন্দা ও ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান বলেন, যারা এসব করছে তারা হয়তো অন্য কোনও বড় ধরনের অপরাধ করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি ও তদন্ত করে প্রকৃত দূস্কৃতিকারীদের গ্রেফতার করে আইনে আওতায় আনা উচিত ।’ মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুটি ঘটনায় ক্ষতিগ্রস্তরা অভিযোগ আর দায়ের না করলেও আমরা পুলিশের পক্ষ থেকে স্ব প্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করে দেখছি। দোষীরা যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।’