সরকারি আইনউদ্দীন কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে অবস্থিত সরকারি আইনউদ্দীন কলেজে বার্ষিক সাহিত্য- সংস্কৃতি ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ফরিদপুর -১ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুখালী উপজেলার নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক বকু ,

কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন সাহেবের কনিষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনাসহ প্রমুখ । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন সরকারী আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাজমুল হক। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করা হয়।