কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

মধুখালী প্রতিনিধিঃ
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ শ্লোগান নিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল আলম । সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মিলে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় শিক্ষার্থী প্রতিযোগীতাদের উদ্যোশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল আলম । অনুষ্ঠানের শেষভাগে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন ছাত্রী , শিক্ষক ও অভিভাবকরা । পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্টান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মাহমুদুর রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও কর্মচারী বৃন্দ প্রমুখ।