সাংবাদিক মিরাজ আহম্মেদ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মধুখালী প্রতিনিধিঃ
মাগুরা জেলার সিনিয়র সাংবাদিক দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ আহম্মেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুরের মধুখালী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মধুখালী রেলগেটস্থ ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধান কর্মসূচিতে সভাপতিত্ব করেন মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মনিরুজ্জামন মৃধা মুন্নু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুহাঃ মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাজাহান হেলাল, নির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান পলাশ, রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক মোঃ জুয়েল শরিফ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ এনামুল খন্দকার, ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ইমামুল হাসান রানা, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ওহিদুজ্জামান,
মোঃ আমিরুল ইসলাম নয়ন, সুবাস বিশ্বাস, বিপ্রজিৎ বিশ্বাস, উত্তম কুমার বকশী, জয়ন্ত কর্মকার, মোঃ কাজী হাসান, পার্থ রায়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীরা গ্রেফতার না হলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য কয়েকদিন আগে মাগুরা জেলার শালিকা থানার শতখালী ইউনিয়নের কাতলী মাধ্যমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণি ৩ কর্মচারী নিয়োগে ১৮ লক্ষ টাকা ঘুষ গ্রহণের খবর জানতে পেরে উক্ত বিদ্যালয়ে খবর সংগ্রহ করতে গেলে ঐ বিদ্যালয়ের সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটিসহ তাদের লোকজন সাংবাদিক মিরাজের উপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে যখম করে।