২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে বাজেট পর্যালোচনা সভা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ফরিদপুর স্থানীয় সরকারের ডিস্টিক ফ্যাসিলেটর মোঃ মনির হোসেন মজুমদারের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকাল ৩ টায় মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য

রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী। এ ছাড়া আরও বক্তব্য রাখেন কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, শিক্ষক দীপংকর প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, মধুখালী উপজেলা স্থানীয় সরকারের প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদের সচিবগন, মেম্বারগন, শিক্ষকমন্ডলী, উদ্যোক্তা সহ গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।পরিশেষে প্রধান অতিথি ছাত্রী ও বিভিন্ন জনের বৃক্ষ সহ বিভিন্ন পুরস্কার বিতরন করে পর্যালোচনা সভা শেষ করেন।