৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

স্বপ্নের ঘর পেলেন নির্যাতনের শিকার ইয়ামিন মৃধা।

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী পৌরসভার দাউলিয়া আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্যাতনের শিকার ইয়াামিন মৃধাকে জমি সহ একটি ঘর প্রদান করছে মধুখালী উপজেলা প্রশাসন। ৪ঠা এপ্রিল ২০২৩ইং মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে মধুখালি উপজেলার নিবাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী নির্যাতিত ইয়ামিন মৃধাকে সরকারি ঘর প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামিম আরা, মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম সহ অনন্য কর্মকর্তা বৃন্দ। ২ শতাংশ জমি সহ একটি পাকা ঘর বুঝিয়ে দেওয়া হয় ইয়ামিন মৃধাকে। ঘর পেয়ে ইয়ামিন মৃধা ধা আবেগে আল্পুত হয়ে পড়েন, ইয়ামিন মৃধা বলেন আজ আমার জীবনের স্মরণীয় দিন। আমি ধন্যবাদ জানায় সুযোগ্য নিবাহী কমকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী স্যারকে।

তিনি আজ আমাকে ঘর দিয়েছে । আমি বিগত ১০ বছর ভাড়া বাড়িতে থাকি, আজ থেকে আর ভাড়া বাসায় থাকা লাগবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার ও আমার ছেলের নির্যাতন করছে, রুমা সহ সবাইকে শাস্তির আওতায় আনা হোক। উল্লেখ্য ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আটকে রেখে ১৫ বছর বয়সী এক দিনমজুর কিশোর ও তার চল্লিশোর্ধ বাবাকে নির্মম নির্যাতনের ঘটনায় সারাদেশে তোলপাড় চলছে।