স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রীর আত্মহত্যা, থানায় মামলা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের ফারুকের মেয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে (সাদিয়া-২১) শ্বশুর বাড়ী পেরিহাট, গাবতলী, বগুড়া তে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১৪ই আগষ্ট ) গ্যাস ট্যাবলেট খায় সাদিয়া (২১)। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় সোমবার (১৫ই আগষ্ট ) বগুড়া সদর থানায় একটি পুলিশ বাদী মামলা হয়েছে বলে জানা যায় । সাদিয়া মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের ফারুকের একমাত্র মেয়ে। সাদিয়া’র পিতা ফারুক জানায় জমি-জমা সক্রান্ত আমার চাচাতো ভাই হারুন পিতাঃ তক্কবার মোল্যা এর সাথে ঝামেলা থাকার দরুন আমার ভাতিজা মোস্তফা এর শালা কায়েম (২২) এর সাথে আমার মেয়েকে বগুড়ায় বিবাহ দেওয়ায় আমার এই সর্বনাশ করলো বলে জানায়। তিনি আরও জানায় অনেক বার আমার মেয়ে সবাই মিলে নির্যাতন করার দরুন শ্বশুর বাড়ী যেতে না স্বীকার করায় গ্রামের গন্যমান্য ব্যক্তি ও ইউ.পি. মেম্বর ও চেয়ারম্যানের মাধ্যমে শ্বশুর বাড়ীতে নেওয়ার পর তারা এই সর্বনাশ করলো। তিনি আরো বলেন গত ২০১৯ইং সনে আমার মেয়ে সাদিয়া’র বিবাহ হয় এবং কোলে তাইমুর ওরফে আরাফাত বয়স প্রায় ২২মাস এর একটি ছেলে সন্তান আছে। আত্মহত্যা করা সাদিয়া তার স্বামী ও শাশুড়ির এবং শ্বশুর এর নির্মম অত্যাচার ও যৌতুকের জন্য নির্যাতন, মারপিট, দ্বিতীয় বিবাহ সংক্রান্ত ঘটনা সহ শ্বশুর বাড়ির নানা অত্যাচারের ঘটনা তার মা -বাপের নিকট বলে গেছেন। বগুড়া সদর থানার এস .আই. রোমান হোসেন বলেন, এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জেনেছি নাম সাদিয়া। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে তবে প্রকৃত ঘটনা জানা যাবে লাশ ময়না তদন্তের পর। আরও জানা যায় মেয়ের বাবা ফারুক বাদী হয়ে বগুড়া কোর্টে তার মেয়ের সঠিক বিচার ও নাতী ছেলে তার জিম্বায় পাবার আশায় তার বাড়ীর সাথে বসতি আপন চাচাতো ভাই ও ভাস্তে সহ ৪/৫জনের নামে একটি মামলা দায়ের করবেন বলে জানা যায়।