১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মধুখালী প্রতিনিধিঃ
নানা আয়োজনে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বিকালে যুবলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পরে উপজেলার আড়পাড়া-কামারখালী মাইক্রোবাসষ্টান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল,

কামারখালী সরকারী আঃ রউফ কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল খাঁন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কৃষকলীগের সভাপকি দবির হোসেন খাঁন, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ কাজী নাছির, সাংগঠনিক সম্পাদক বাপ্পি শিকদার, যুবলীগের তৌহিদ শেখ, আওয়ামীলীগের কাজী সেলিম প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়।