৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের নতুন অফিস উদ্বোধন।

মধুখালী প্রতিনিধিঃ
ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতি আরও গতিশীল এবং বেগমান করার লক্ষে ডুমাইন আওয়ামীলীগের পক্ষ থেকে শুক্রবার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের নতুন অফিস ডুমাইন বাজার মাকেটের সামনে উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান মোল্লা , সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য মোঃ আতিয়ার রহমান শেখ, বিশিষ্ট সমাজসেবক মোঃ রেজওয়ানুল ইসলাম ভেল্লাাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমাজসেবক এবং ক্রিয়াবিদ মোঃ কামরুল আহসান মামুন , ডুমাইন ইউনিয়নের যুবলীগ নেতা সুবাস চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন যুবলীগ নেতা ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতি এর সাধারন সম্পাদক এস এম সোহাগ রানা সহ আরো অনেকে।

অফিস উদ্বোধনের পর এস এম সোহাগ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন। সবশেষে প্রধান অতিথি ও ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন তার বক্তব্যে বলেন ২০২৪ সালের নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে নৌকা প্রতিক -এ- কাজ করে যাওয়ার আহবান জানান । পরিশেষে সকলের জীবনের মঙ্গল কামনা করে মিষ্টি মুখ করে অফিস উদ্বোধন ও আলোচনা সভা শেষ করেন।