৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

আড়পাড়া ও কামারখালী ইউনিয়নে সামাজিক – সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে সামাজিক- সম্প্রীতি কমিটির আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪শে এপ্রিল জানুয়ারি বেলা সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আরমান হোসেন বাবু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক । এ ছাড়া আরো বক্তব্য দেন, ফরিদপুর জেলার ডিবি ওসি আঃ মতিন , ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার , ৪নং আওয়ামীলীগের সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান বাবুল হোসেন মৃধা, মধুখালী উপজেলা শাখার বাংলাদেশ নির্মান শ্রমিক ফাউন্ডেশন শাখার সভাপতি কারী ইসরাঈল হুসাইন, হিন্দু সম্প্রদায়ের বিষ্ণুপদ বৈদ্য ।

প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই বূখন্ডে জাতি ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। পরিশেষে তিনি বলেন নির্মান শ্রমিক হত্যার বিচার যাতে সঠিক হয় সেদিকে সকলকেই প্রশাসনের সহযোগীতা করার জন্য সকলের সাহায্যে সহযোগীতা কামনা করেন। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহŸান জানান। এ ছাড়া একই দিনে বেলা ১১টা ৩০মিনিটের সময় কামারখালী ইউনিয়নে কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে ও ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এবং ইউনিয়ন সচিব আফিয়া আক্তার এর পরিচালনায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামজিক সম্প্রীতির সভা অনুষ্টিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এহসান হুসাইন, কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাচ আলী মৃধা, কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নব কমার দত্ত,সমাজসেবক একরাম হোসেন তপন প্রমুখ । সম্প্রীতি- সমাবেশে বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল সহ আড়পাড়া ও কামারখালী ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন ।