মধুখালীতে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় সংস্কারের অভাবে প্রায় পুরা রাস্তার মধ্যে প্রায় ১ কিলোমিটার পাকা রাস্তার এখন বেহাল অবস্থা। রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শত শত পথচারী। পার্শ্ববর্তী এই সড়ক দিয়ে জঙ্গল ইউনিয়ন হয়ে রাজবাড়ী জেলা ও বালিয়াকান্দি উপজেলায় মানুষ যানবাহনে চলাচল সহ সমাধিনগর হাটের মালামাল , পিয়াজ ও পাট বোঝাই ট্রাক এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তাটি দুটি জেলার সীমান্তবর্তী জনবহুল রাস্তা নামে পরিচিত। সুদীর্ঘ পাকার সড়কের রাস্তার মাঝে রাস্তার পিচ ও সুড়কি উঠে প্রায় ১ কিঃ মিঃ রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হলে ও রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। দেখার অনেক লোক আছে । কিন্তু সংস্কারের লোকের বড়ই অভাব। জানা গেছে, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের মধুর মোড় থেকে গড়াই নদীর তীরবর্তী রাস্তাটি রাজবাড়ী জেলার সমাধিনগর হয়ে বালিয়াকান্দি উপজেলায় যাওয়ার প্রায় ১ কিঃমিঃ পাকা রাস্তাটির স্থানে স্থানে ভেঙ্গে যায়, পিচ উঠে যায় যা পথচারী থেকে শুরু করে যানবাহন চলাচলের চরম অসুবিধা ।
আর ডাক্তারখানা এবং হাসপাতালে রোগী নেওয়ার সময় দুঃখের আর শেষ থাকে না। তাই ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান মোল্যা বলেন, ডুমাইন মধুর মোড় থেকে তারাপুর খাল পর্যন্ত প্রায় ১কিঃ মিঃ পাকা সড়কের নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। ডুমাইন হয়ে সমাধিনগর যাইতে প্রায় ১ কিলোমিটার রাস্তায় পিচ উঠে ছোট বড় হাজার গর্ত হয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য। এছাড়া পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গনমানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করে। যা রাস্তাটি সংস্কার অতি জরুরী । ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন বলেন, সংস্কারের অভাবে রাস্তাটির জীর্ণদশা। রাস্তা দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার জরুরী।