ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক মধুখালীতে অবহিতকরণ কর্মশালা

gayLvjx cÖতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে কার্যকর ও জবাবদিহিমুলক স্থানীয় সরকার ইএএলজি প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং ইউনিয়নের স্থানীয় জনগন নিয়ে ইউনিয়ন পরিষদের দায়ীত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার বিকালে আড়পাড়া ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান আঃ রঊফ মোল্যা এর সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব নিত্য কুমার সরকার এর সঞ্চালনায় আড়পাড়া ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ের ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার, আড়পাড়া ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান আঃ রঊফ মোল্যা প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইএএলজি প্রকল্প এর মনিটরিং ও ইভেলেশন এন্ড এমআইএস জাকিয়া শারমিন, বাগাট ইউনিয়নের সচিব ইকবাল হোসেন সহ আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন স্তরের জন সাধারন এবং গ্রামপুলিশগন। পরিশেষে বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং , জুয়া, এর কুফল সম্পর্কে কবি জসীম উদ্দীন নাট্যদল একটি প্রামান্য চিত্র প্রদর্শনী দেখান এ ছাড়া ইউনিয়ন পরিষদের ৩৯টি বিষয়ের উপর আলোচনা করে অবহিত করন কর্মশালা শেষ করেন।