জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ঘোড়া মার্কা প্রার্থী সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু

মধুখালী প্রতিনিধিঃ
ইউপি নির্বাচনকে ঘিরে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নানা গুঞ্জন শুরু হয়েছে। জয়ের অবস্থান তৈরিতে তিনজন প্রার্থী মরিয়া হয়ে উঠেছেন। সবাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন সাবেক বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু (ঘোড়া) সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা (আনারস) বর্তমান প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর সহধর্মিনী হাসনাহেনা ইরানী রহমান (মটর সাইকেল) মার্কা নিয়ে । অনুসন্ধানে জানা গেছে ,১০ নং আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া মধ্য, উত্তর, দক্ষিন, পশ্চিম , গড়িয়াদহ, রাজধরপুর , শান্তিপুর সহ কয়েকটি এলাকা ঘুরে জানা গেছে এবার ভোটের লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।
এ দিকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু এর ঘোড়া মার্কা প্রার্থী ইতোমধ্যে ভোটারদের মাঝে একচেটিয়া জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততা, বিভিন্ন উৎসবে খাদ্য- বস্ত্র-অর্থ বিতরণ করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন জায়গায় নির্বাচনী পথসভা, চা-স্টল সভা করে নিজস্ব শক্তিশালী বলয় গড়ে তুলেছেন। অপরদিকে ,আনারস ও মটর সাইকেল মার্কা প্রার্থী নিজ নিজ কর্মীদের নিয়ে মাঠে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু’র সাথে কথা বলে জানা যায়, তিনি দলমত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে সেবা দিতেই আবার প্রার্থী হয়েছেন। তিনি আরোও জানান জনগণ যদি তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে তাকে নির্বাচিত করে তাহলে প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটালয়ন বাস্তবায়ন এর লক্ষ্যে এবং পরিচ্ছন্ন ইউনিয়ন পরিষদ গড়তে সর্বাতœক ভূমিকা রাখবেন। তাই দলমত নির্বিশেষে আগামী ১৬ই মার্চ বৃহস্পতিবার ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।