১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

ঈদুল আযহা উপলক্ষে সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ দলের এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উদ্যোগে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঈদের দুইদিন পরে রবিবারে বৃস্টি ঝড়া বিকালে আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান হাশেম আলী (অবসরপ্রাপ্ত শিক্ষক) এর একমাত্র সন্তান আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ শিল্পপতি মোহাম্মাদ আলী রানা’র তত্ত¡াবধানে ও আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক আরমান হোসেন বাবু’র উদ্যোগে সকলের মাঝে আনন্দ উপভোগ করার জন্য সিনিয়র দল বনাম জুনিয়র দলের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাটি দলমত নির্বিশেষে সবাই আড়পাড়া স্কুল মাঠে একত্রিত হয়ে খেলাটি সুন্দর ভাবে মনোরম পরিবেশে বৃস্টির দিনে উপভোগ করেন। ৪-২ গোলে সিনিয়র দলের নিকট জুনিয়র দল পরাজিত হয়। রেফরির দায়িত্বে ছিলেন আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ বাচ্চু পরিশেষে সবার মাঝে আনন্দ শেষে খেলাটি শেষ করেন।