আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আহবায়ক কমিটি গঠন শেষে হট্রগোলে কমিটি স্থগিত

মধুখালী প্রতিনিধিঃ
শনিবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ক্লাশরুমে প্রাক্তন ছাত্র-ছাত্রীর মাঝে ভ্রাতৃত্বপূর্ন সম্পর্কে নিরিখে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আলোচনা সভায় সভাপত্বি করেন মৃধা বদিউজ্জামান বাবলু ও অনুষ্টান সঞ্চালনা করেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম জিহাদ। সভায় সবার সম্মতিক্রমে আহবায়ক(১) মৃধা বদিউজ্জামান বাবলু, সদস্য সচিব (২) জাকির হোসেন মোল্যা, অর্থ সচিব (৩) দাউদ হোসেন মোল্যা। আর সদস্য হলেন ঢাকাস্থ (৪) শিল্পপতি মিজানুর রহমান মিয়া (৫) বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মিয়া (৬) বিশিষ্ট শিল্পপতি মৃধা কবিরুজ্জামান কিবলু, (৭) বিশিষ্ঠ ব্যবসায়ী জামাল হোসেন মোল্যা (৮) আমির হোসেন মোল্যা (৯) জাহাঙ্গীর হোসেন মোল্যা বিপুল (১০) মেজবাউল ইসলাম দিপু (১১)এনামূল হক চঞ্চল (১২) এস.বি. বাহার শ্যামল, (১৩) মুনসুর আলী মোল্যা (১৪) ইসহাক হোসেন (১৫) ইরান হোসেন । আর আড়পাড়া ইউনিয়ন গ্রাম পর্যায়ে (১৬) মিরাজুল ইসলাম মিল্টন, (১৭) এহিয়া হোসাইন (১৮) মুরাদ হাসান,(১৯) আরমান হোসেন বাবু (২০) লিমন মিয়া (২১) কাজী মিরাজুল ইসলাম (২২) শেখ মিরাজুল ইসলাম (২৩) মনোয়ার হোসেন জুয়েল সহ আরো ৪ জন মোট ২৭জন। এ ব্যাপারে আহবায়ক বলেন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কল্যাণে ভ্রাতৃত্বের সেতু বন্ধনরুপে সম্মিলিতভাবে কার্যকলাপ।

এ ছাড়া গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায় শিক্ষকদের কৃতজ্ঞতা প্রকাশ, ঈদ-পূনমিলনী, প্রাক্তন শিক্ষার্থীদের পূনমিলনী অনুষ্ঠানের আয়োজন, স্কুলে শতবর্ষ প্রতিষ্টা বার্ষিকী পালন, সাংস্তৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ কল্যানমূলক কাজে অংশ গ্রহন করা হবে। তিনি এ জন্যে সম্মিলিতভাবে ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সর্বাতœক সহযোগীতা কামনা করেন। জানা যায় আগামী ২-৩ মাস পর সবার সম্মতিক্রমে একটি পূনাঁঙ্গ কমিটি গঠন করা হবে। সবশেষে কমিটি গঠনে অনেক আলোচনা -সমালোচনার মাধ্যমে জানা যায় এই কমিটি গঠনে অনেক কথা কাটি হওয়ায় এক পর্যায়ে তিনি নিজেই এই কমিটিতে আহবায়ক পদে থাকতে মৃধা বদিউজ্জামান বাবলু অসম্মতি জ্ঞাপন করেছেন। ফলে কমিটি বর্তমান স্থগিত পর্যায়। এ সময় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন অর রশিদ সহ প্রায় ৩০জন প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন।