২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালীতে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা সমপন্ন-২০২১

কামারখালী প্রতিনিধিঃ
বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মাঝবাড়ী মহা শ্মশান মন্দির প্রাঙ্গনে শ্রী অনিল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অতুল কুমার দাস এর নেতৃত্বে মাঝবাড়ী মহাশ্মশান মন্দিরের উপদেষ্ঠামন্ডলীর সহযোগীতায় ৫দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল মাঝবাড়ী মহাশ্মশান মন্দিরের শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা অনুষ্টান। পূজা অনুষ্টান চলাকালীন সময়ে পরিদর্শন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী পৌর মেয়র মোঃ মোরশেদ রহমান লিমন,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য মোঃ আবুল কালাম আজাদ (ইলিয়াস মিয়া),কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান), মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু) সহ আরো অনেকে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, মাহবুব হাসান টিটো, ইউ,পি, সদস্য মোঃ নুরুল ইসলাম, সাবেক মহিলা সদস্য মোছাঃ নাজমা বেগম, উজ্জ্বল বকসি, সুবলদত্ত, সমরেশ মালো, দূর্জয় চট্র্যাপাধ্যায়, সজল সেন , লিটন দাস, মানিক সরকার, বিজয় বিশ্বাস, ভরত মিত্র, কার্ত্তিক বিশ্বাস, উত্তম কুমার বিশ্বাস, অরবিন্দু দাস, কার্ত্তিক চন্দ্র মিত্র, উজ্জল কুমার বিশ্বাস সহ হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী গন। সবশেষে প্রসাদ বিতরন করে এবং উপজেলা প্রশাসন ও মধুখালী থানা আইনশৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে পূজা শনিবার সমপন্ন হয়। এ ছাড়া কামারখালী রাজধরপুর গ্রামে স্বর্গীয় কালিপদ রুদ্র ছেলে উত্তম ও অলোক রুদ্র’র বাড়ীর মন্দিরে নিজ উদ্যোগে ২দিন ব্যাপী রক্ষা কালী মায়ের পূজা করে ও শত শত মানুষের প্রসাদ খাওয়াইয়া রক্ষাকালী মায়ের পূজা অনুষ্টান শেষ করেন।