৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নের গড়াই ও মধুমতির ভাঙ্গন ঠেকাতে দরকার জিও ব্যাগ চলমান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী রাজধরপুর, ফুলবাড়ী. গন্ধখালী, নাওড়াপাড়া. দয়ারামপুর. সালামতপুর গ্রাম গড়াই ও মধুমতির অব্যাহত ভাঙ্গনে কামারখালী ইউনিয়নের নদীর কুলের মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গন হুমকিতে রয়েছে। নদীর পানির বৃদ্ধির কারনে নদী ভাঙ্গন তীব্রতায় রুপ ধারন করার পর্যায় বলে এলাকাবাসীর ধারনা। নদীর অব্যাহত ভাঙ্গনে ইতোমধ্যে অনেকের গৃহহীন হয়ে যাওয়ার ক্ষেত খামার ও গাছ পালা নদীতে তলিয়ে যাওয়ার আশাংক্ষা আছে । তবে ফুলবাড়ী নদীর ধারে একজন প্রায় ঘর ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে । এই সংবাদ শুনে নদীর কুলে গিয়ে জানা যায় বর্তমান নদীতে বিভিন্ন স্পটে জিও ব্যাগ ফেলানো শেষ । তবে জিও ব্যাগ ডাম্পিং কাজ বন্ধ হওয়ায় অনেক জায়গায় ভাঙনের তীব্রতা দেখা দেয়।

ফলে আতংকিত এলাকাবাসি। আরও জানা যায় নদীর স্রোত ও নদীর পানি বৃদ্ধির কারনে জিও ব্যাগের আরও বিভিন্ন স্থানে প্রয়োজন বলে ভূক্তভোগী গ্রামাবাসী মনে করেন। তাই পানি উন্নয়ন বোর্ডের নিকট জোরালো দাবী জানান কামারখালী ইউনিয়নের ৪, ৫,৬ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাবেক ইউ.পি. সদস্য নুরুন্নাহার বেগম । তিনি বলেন এখনও আমরা হুমকির মুখে পরে আছি, আরও দ্রæত বাঁধের কাজ করার জন্য জিও ব্যাগের প্রয়োজন। এ ব্যাপারে কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এর নিকট ফোনে কথা বললে তিনি বলেন, জিও ব্যাগ ডাম্পিং প্যাকেজ শুরু হয়েছে তবে পানি কমা পর্যন্ত চলবে। তাই এলাকাবাসীর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার নিকট দাবী নদীতে স্থায়ীবাধ বাস্তবায়ন করা না পর্যন্ত ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানো চলমান থাক।