কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২৩শে ফেব্রæয়ারী-২৩) সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১০২ বছরের পুরনো এই বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী কাত্তিক, ইউ.পি. সদস্য সাজেদুল ইসলাম দুলু, মহিলা সদস্য আসমা বেগম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মন্ডলী , অভিভাবক সদস্য ,

অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে। তিনি আরও বলেন, শিক্ষাকে সংকীর্ণ দলাদলির ঊর্ধ্বে রাখতে হবে। দেশের উন্নয়ন টেকসই করতে হলে এর বিকল্প নেই। পরিশেষে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন করে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করেন। অনুষ্টানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি কামারখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দুলাল কুমার মিত্র ও সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু। সার্বিক সহযোগীতায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নব কুমার দত্ত ও অন্যান্য শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য , অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।