আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২৩শে ফেব্রæয়ারী-২৩) সকালে জাতীয় ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৯৫ বছরের পুরনো এই বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ মোল্যা, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক মৃধা মোহাম্মাদ এহতেশাম হায়দার, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশিদ, ঘোপঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ সালাউদ্দিন মিয়া সোহেল, ইউ.পি. সদস্য মোস্তফা শেখ, সাবেক সভাপতি ও ইউ,পি, সদস্য আবুল কালাম আজাদ,

দাতা সদস্য মিজু আহম্মেদ পিটার, সমাজসেবক হামিদ শেখ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মন্ডলী , অভিভাবক সদস্য , অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। প্রধান শিক্ষক লিলি বেগম এর পরিচালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানিক কুমার সরকার। ক্রীড়া পরিচালনা করেন সহকারী শিক্ষক দূর্জয় চট্রাপাধ্যায় ও মনিরুল ইসলাম মিঠু সহ অন্যান্য শিক্ষকমন্ডলী। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে। তিনি আরও বলেন, শিক্ষাকে সংকীর্ণ দলাদলির ঊর্ধ্বে রাখতে হবে। দেশের উন্নয়ন টেকসই করতে হলে এর বিকল্প নেই। পরিশেষে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন করে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করেন।