২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ৫২ নং শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসব মুখর মনোরম পরিবেশের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২শে মার্চ ) বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুজ্জামান বাবু।

ম্যানেজিং কমিটির সভাপতি মনোজ কুমার সরকার এর সভাপতিত্বে অন্যান্য অতিথি হিসেবে প্রল্লাদ বিশ^াস, সুব্রত কুমার, জিন্নাহ মন্ডল, শাহীন মৃধা সহ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। ক্রীড়ানুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন জয়ন্ত কুমার মন্ডল সহ এস.এম.সি.ও পি.টি.এ. কমিটি সহ শিক্ষকমন্ডলী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরিশেষে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্মৃতিকনা দাস সহ অন্যান্য অতিথির মাধ্যমে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্রীড়ানুষ্ঠানের সমাপ্তি হয়।