১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

গয়েশপুর বকশিপুর উচ্চবিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক, মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর-বকসিপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন সময় ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন গয়েশপুর বকশিপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি, ও কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জাহিদুর রহমান বিশ্বাস বাবু। কামারখালী ইউনিয়নের নদীভাঙ্গন চরাঞ্চালের মানুষের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গয়েশপুর -বকসিপুর উচ্চ বিদ্যালয়। আর এই শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং গয়েশপুর গ্রামের কৃতিসন্তান মরহুম বীরমুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস বিশ্বাস। এই বিদ্যালয় নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। তারই লক্ষে এই শিক্ষা প্রতিষ্ঠান ধরে রাখার জন্য তারই সুযোগ্য পুত্র কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং অত্র প্রতিষ্টানের বর্তমান সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু ও তার ভাইগন প্রতিষ্টানে জমি দান করে চরাঞ্চলের মানুষের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ধরে রেখেছেন।

তারই আলোকে সরকারী ভাবে একটি নতুন সেমিপাকা টিনসেট ভবন তৈরী হয়। আর এই ভবন উদ্বোধনের জন্য জেলা প্রশাসকের আগমন । পরে রবিবার বিকালে জাহিদুর রহমান বিশ্বাস বাবু’র সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু এর সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গনে নতুন ভবন উদ্বোধন কালে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টান শুরুতে চরাঞ্চলের মানুষের দাবীর লক্ষে স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল আহসান তালুকদার পিএএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন( ফরিদপুর জেলা তথ্য ও গোপন বিভাগের) সহকারী কমিশনার বদরুজ্জামান রিশাদ, মধুখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামীম আরা, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন,।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন ইউ.পি. সদস্য ছরোয়ার ফকির, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী গোলাম রসুল সহ চরাঞ্চলের হাজার হাজার গনমানুষ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরিশেষে সভাপতি সহ সবার বক্তব্য শুনে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন আমি চরাঞ্চলের মানুষের রাস্তা ,শিক্ষাভবন এবং নদীভাঙ্গন রোধ এর ব্যবস্থা করে দিবো বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে সবার মঙ্গল কামনা করে সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু অনুষ্ঠান শেষ করেন। পক্ষান্তরে চরাঞ্চলের মানুষ বলেন আমাদের এই চরাঞ্চলের মানুষের মাঝে মানবিক ডিসি স্যার পেয়ে আমরা ধন্য ।