জনগণকে সাথে নিয়ে ভোটের মাঠে আছেন ইরানী রহমান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটের মাঠে আছেন ইরানী রহমান । তিনি নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর স্ত্রী মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান। আসন্ন নির্বাচনের লক্ষ্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন, সাফল্য ও অগ্রগতির কথা তুলে ধরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আড়পাড়া ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে তিনিই একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। তাই তিনি জনগণের কাছে সরকারের উন্নয়ণের বার্তা পৌঁছে দিতে কাজ করছেন।
জানতে চাইলে ইরানী রহমান বলেন, আমি ইউনিয়নের জনগণের জন্য কাজ করবো । তাদের ভালোবাসা নিয়ে ভোটের মাঠে আছি এবং নির্বাচনে ভোটের মাঠে লড়বো। ইউনিয়ন বাসী আমার শ্রম ও ত্যাগের মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করছি এবং আমিও আপনাদের সবার ভালোবাসায় বিপুল ভোটে বিজয় হয়ে আপনাদের সুখ দুঃখের মাঝে থেকে ইউনিয়নকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সহ সর্ব বিষয়ে সকল প্রকার অপকর্ম মুক্ত করে আড়পাড়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন আমি এই অঙ্গীকার এবং সকল ভোটারের ভালোবাসা নিয়ে নির্বাচন মাঠে নেমেছি এবং নির্বাচন করবো।