১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

জমে উঠছে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

মধুখালী প্রতিনিধিঃ
গত ২৭শে জুলাই-২০২২ ইং আড়পাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছিল। নির্বাচন হওয়ার পর শপথের পরেই চিকিৎসাধীন অবস্থায় বর্ষিয়ান নেতা নির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ মারা যান। এরই পর ইউনিয়নে চেয়ারমানের শূন্যতা ঘোষনা করা হয়। বর্তমান আবার ইউনিয়নের হালধরার জন্য উপ-নির্বাচনের প্রক্রিয়া চলছে । অচিরেই নির্বাচনী তফসিল ঘোষনা করা হবে বলে জানা যায়। এই নির্বাচনে বেশী সংখ্যাক প্রার্থীর নাম শুনা যাচ্ছে না। ভোটারের মাধ্যমে শোনা যাচ্ছে এবার নির্বাচনী লড়াইয়ে রয়েছেন প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর স্ত্রী মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান মার্কা মটর সাইকেল, সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ঘোড়া মার্কা এবং সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা মার্কা চশমা। এ ছাড়া প্রার্থী বাড়তেও পারে আবার নাও পারে । তবে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের প্রতিদ্বন্দী প্রার্থীরা। প্রত্যেক প্রার্থীই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।

জনগণকেও এলাকার উন্নয়নের জন্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রæতি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আড়পাড়া ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লার অলিগলি ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। ভোটারদের সমর্থন আদায়ে দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রæতি। আড়পাড়া ইউনিয়নের ভোটারের মধ্যে অনেকে জানান, সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। যিনি সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন তাকেই ভোট দেবেন তারা। স্বতন্ত্র প্রার্থী প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী ইরানী রহমান বলেন, আমি মানুষের ভালোবাসায় ও আমার স্বামীর প্রতি জনগনের ভালোবাসায় প্রার্থী হয়েছি আপনাদের ভালোবাসার ভোটে বিজয়ী হয়ে শুধু আমার স্বামীর ওয়াদা অনুযায়ী ইউনিয়নের সকলের জন্য উন্নয়ন করবো বলে আপনাদের নিকট অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, অনেকে প্রশ্ন করেন কেন আমি দাঁড়িয়েছি। আমি আমার স্বামীর ওয়াদা ও আপনাদের সবার ভালোবাসায় আড়পাড়া ইউনিয়নের জনগণের চাহিদা ও তাদের আকাংক্ষার ব্যাপারে আমাকে সচেতন থাকতে হয়। জনগণের প্রয়োজনেই আমাকে এখানে নির্বাচনে দাঁড়াতে হবে। আপনাদের ভোটে বিজয়ী হয়ে আপনাদের সেবা এবং ইউনিয়ন উন্নয়ন করার জন্য আমি ওয়াদাবদ্ধ।