১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইনে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ী বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
পবিত্র-ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের দুস্থ্ ও অসহায়দের মাঝে ৩৫০ খানা শাড়ী বিতরণ করলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্লা। শুক্রবার ডুমাইন তার নিজ বাড়িতে পারিবারিক উদ্যোগে তিনি নিজে ও তার ভাই ইঞ্জিনিয়ার মোল্লা রুহল আলম মিলে ডুমাইন ইউনিয়নে ৩৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিবলু, ডুমাইন কে›ন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন, হাফেজ সোহরাব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা শেখ হাসান, চৌধুরী আঃ সালাম, নুরুজ্জামান বিদ্যুৎ প্রমুখ।