১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি

মধুখালী প্রতিনিধিঃ
সোমবার ডুমাইন ইউনিয়নের নিম্ন আয়ের ৫১০ জনের মানুষের মধ্যে টিসিবি পন্য ২কেজি মশুরী ডাল ও ২ লিটার সয়াবিন তেল মোট ৩৪০ টাকায় ডুমাইন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব আঃ সোবহান, প্যালেন চেয়ারম্যান শাহ্ কামরুজ্জামান কামাল, ইউ.পি. সদস্য নকীব আহম্মেদ কেরামত, শামসুল আলম মিয়া সোনা, জীবন মন্ডল, মহিলা মেম্বর রেশমা পারভীন সহ আরো অনেকে। ডিলারের দায়িত্বে ছিলেন মেগচামী ইউনিয়নের নরকোনার মজুমদার ট্রেডার্স। পরিচালনায় ছিলেন কৃষ্ণ সহ আরো অনেকে।