আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ীতে বাড়ীতে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়

মধুখালী প্রতিনিধিঃ
আড়পাড়া ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত ও বর্তমান উপনির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুজ্জামান বাবু আড়পাড়া ইউনিয়নের সাধারণ মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। শনিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে পথঘাট ও বাড়ি-ঘরে গিয়ে ইউনিয়নের নানা শ্রেণী পেশার লোকজনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এছাড়া তিনি বিভিন্ন মানুষের সাথে দেখা ও কথা বলে তাদের সাথে কুশল বিনিময় করেন। বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ফকরুদ্দিন মিয়া কালুকে দেখতে তার গ্রামের বাড়ী আড়পাড়া ইউনিয়নের মিয়াবাড়ী বাড়ীতে যান এবং খোঁজ খবর নেন।
ফকরুদ্দিন মিয়া কালু বলেন, আমি আমার গ্রামের বাড়ী আড়পাড়াতে এসেছি গ্রামের মানুষদের ঈদ শুভেচ্ছা জানাতে, কুশল বিনিময় ও খোঁজ খবর নেয়ার জন্য। তিনি আরও বলেন, আসার আরেকটি কারণ হলো আড়পাড়া ইউনিয়ন আমার জন্মস্থান ইউনিয়ন ,আমার মায়া মাটির গ্রাম । এই গ্রামেই আমার জন্ম । তাছাড়া আর একটি কারন হলো আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল অসুস্থ তাই তাকে দেখতে ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করতে।