দৃষ্টি রাখুন, রাস্তার রাজা ব্যাটারি চালিত ভ্যান ও রিকসা

মধুখালী প্রতিনিধিঃ
কোনো রকম ভয়, দ্বিধা-দ্বন্ধ ছাড়া রাস্তায় হর্ণ বাজিয়ে দুরন্ত বেগে ছুটে যাওয়া ব্যাটারিচালিত ভ্যান ও রিকসা দেখেই ভয় লাগে সাধারন বাইসাইকেল ও মটর সাইকেল চালক থেকে শুরু করে সকল প্রকার যানবাহন চালকের। ঢাকা-খুলনা প্রধান সড়ক সহ অলিগলি ছেয়ে গেছে যন্ত্রচালিত ভ্যান ও রিকশায় । তাছাড়া ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন , করিমন দখল করে নেছে প্রধান সড়ক । যার কারনে প্রধান সড়কে জীবন ঝুকি হয়ে পড়েছে পথচারী জন মানুষের ও মটরসাইকেল এবং বাইসাইকেল চালকদের। আবার রাস্তায় আরও বিপদ ডেকে আসছে পাচ চাকার বালু ও ইটের ট্র্যাক। রাস্তায় অভিযোগ রয়েছে, এসব ইজিবাইক, ব্যাটারী চালিত ভ্যান,ও রিকশার কারনে হাটে-বাজারে ,গ্রামে গঞ্জে শহরে বিদ্যুতের অপচয় হচ্ছে, প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনা । সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও এলাকা ঘুরে দেখা যায়, ব্যাটারী চালিত ভ্যান চলছে অবাধে । মানছেনা প্রশাসনের কোন নিয়ম। জানা যায়, ইজিবাইকের জন্য দুই থেকে তিন হাজার টাকার বিনিময়ে যেকোনো মালিক সমিতির কাছ থেকে তিন, চার ,ছয় মাস ও ১বছরের জন্য লাইসেন্স নিতে হয় ।




কিন্ত ব্যাটারী চালিত ভ্যানের জন্য লাইসেন্স নিতে হয় না। যার কারনে মানে না কোন নিয়ম। যাত্রীদের প্রতিক্রিয়া মোটর চালিত ভ্যান ও রিকসা রাস্তায় অটো রিকশার সঙ্গে পাল্লা দিয়ে চলা প্রধান সড়ক ও জনবহুল রাস্তাা দিয়ে বহুদূর। সে তুলনায় কম ভাড়ার কারণে যাত্রীদের কেউ কেউ ব্যাটারি চালিত ভ্যানে চড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু চড়ার পর তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকে এগুলোতে পা রাখতে চান না। আড়পাড়া এলাকার যাত্রীবাহীরা বলেন, এ সব ভ্যান ব্যস্ত সড়কে চলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। কারন চালকেরা সবাই দক্ষ নন।’ জানা গেছে, মোটরচালিত ভ্যানের ব্যাটারিতে চার্জ দিতে হয়। এতে বিপুল পরিমাণ বিদ্যুৎতের অপচয় হয়। পক্ষান্তারে সকল বিষয়ের উপরে বিবেচনা করে পায়ে প্যাডেল চালিত ভ্যান ও রিকসা চালু করার জন্য সচেতন নাগরিক প্রশাসনের নিকট জোরালো দাবী জানান।