বাগাট ইউনিয়নে ভি.জি.এফ. জি.আর চাউল বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
দেশে ঈদুল-আযহা ও করোনা ভাইরাস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে দুঃস্থ, গরীব, অসহায় এবং কর্মহীন মানুষের মাঝে ভি.জি.এফ এবং জি.আর. চাল রবিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরন করা হয়। আনুষ্ঠানিকভাবে বিতরন করেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন । এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার ও মধুখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নিরব বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সচিব নিত্য কুমার সরকার, সাংবাদিক সহ আরো ইউ.পি. সদস্য ও সদস্যাগন, গ্রামপুলিশ, ভিডিপি দলনেত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বাগাট ইউনিয়নে জনপ্রতি ১০ কেজি করে চাল মোট ১০২৪ জনের মধ্যে সুষ্ঠ ও সুন্দভাবে বিতরন করা।