নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে থেকেও মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের শান্তিতে রাখতে কাজ করছেন -মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান(এম.পি.)

মধুখালী প্রতিনিধিঃ
নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে থেকেও মাননীয় প্রধান মন্ত্রী দেশের মানুষের শান্তিতে রাখতে কাজ করছেন। যারা সল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠি রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর গোশত বিক্রি করা হচ্ছে। এটি প্রথমে রাজধানী ঢাকাতে শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা-উপজেলাতে বাস্তবায়ন করা হবে। তারই অংশ হিসেবে ৩০শে মার্চ শনিবার মধুখালীর সল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠির জন্য সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণীজ সম্পদকে প্রসারিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। শনিবার বেলা ১১ টায় মধুখালী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটের সামনে প্রধানমন্ত্রীর উপহার প্রাণীজ-আমিষ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানি সম্পদ দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন কালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান(এম.পি) উপরোক্ত কথাগুলো বলেন। ডেইরি এ্যাসোসিয়েশন, পোল্ট্রি এ্যসোসিয়েশন ও মাংশ ব্যবসায়ী সমিতি মধুখালী শাখার সহযোগিতায় কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সঞ্জীব কুমার বিশ্বাস, মধুখালী উপজেলা চেয়ারম্যান হাজী.শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, মধুখালী থানা অফিসার ইনচার্জ .মিরাজ হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও পরিষদ বর্গ উপস্থিত ছিলেন। জানা যায় রমজান মাসে অসহায়, দুঃস্থ, এবং স্বল্প আয়ের মানুষের জন্য মাংস কেজি ৬০০টাকা , দুধ ৭০টাকা এবং ডিম ১১টা ১০০টাকা আগামী ১ সপ্তাহের জন্য বিক্রি করা হবে।