১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন মধুখালীতে ৪টি ইউনিয়নে ১৬ প্রার্থীর আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা উপলক্ষে বর্ধিত সভা

মধুখালী প্রতিনিধি :
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম আগ্রহী প্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। ৪টি ইউনিয়নে ১৬ প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।
২৯ নভেম্বর সোমবার বেলা ১১টায় মধুখালী রেলগেটস্থ দলীয় কার্যালয়ে এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সহ-সভাপতি মো. হামিদুর রহমান, আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, অ্যাড. আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান বাবলু মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগের আব্দুর রাজ্জাক মোল্যা, এস এম শাজাহান, মো. জাহিদুল ইসলাম প্রমুখ।


এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. বদিউল আলম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, শ্রম সম্পাদক নজরুল ইসলাম পাচু, কৃষি সম্পাদক একে আজাদ, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা ও সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন প্রমুখ।
গত ২৭ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল মোতাবেক উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ হলো রায়পুর, জাহাপুর, বাগাট ও কামারখালী ইউনিয়ন পরিষদ। নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী ২০২২খ্রিঃ।