২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

পবিত্র হজ পালনে সৌদি আরব গেলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হযরত শাহজালাল (রহঃ) বিমানবন্দর থেকে মঙ্গলবার ৩০শে মে-২০২৩ ইং তারিখ সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন। স্বল্প সময়ে তিনি তাঁর আত্মীয়-স্বজন, উপজেলা পরিষদে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সকলের সাথে সাক্ষাৎ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সেই সাথে পবিত্র হজ্জ পালন শেষে সহি-সালামতে যেন দেশে ফিরে আসতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেছেন। এদিকে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম পবিত্র হজ পালনে সৌদি আরব অবস্থানকালীন উপজেলা পরিষদের দায়িত্বে থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা।