প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মধুখালীতে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ “শিক্ষা দিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, ঘরে ঘরে শিক্ষা শেখ হাসিনার দিক্ষা” এই শ্লোগানকে সামনে রেখে মধুখালী উপজেলার কামারখালী ক্লাস্টারের ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মাননোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার কামারখালী ক্লাস্টারের উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান মৃধা’র সঞ্চালনায় গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সবার উদ্যোশে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভি রহমান। এছাড়া বক্তব্য রাখেন গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনিয়া নাসরিন, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্টান কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক শারমীম আখতার, কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত প্রমুখ। পরে উপজেলার কামারখালী ক্লাস্টারের ২৪টি স্কুলের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর ৬১জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মিশির কুমার মন্ডল, আড়পাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সদস্য সামসুল আলম মোল্যা সোনা, যুবলীগের রেজা শিকদার, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি শিকদার সহ ২৪টি স্কুলের অভিভাবক ও প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকমন্ডলী সহ স্থানীয় গন্যমান্য সুধী ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।