ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এস.আই. নির্বাচিত হলেন মধুখালি থানার চম্পক বড়ুয়া

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ এস,আই( সাব ইন্সপেক্টর ) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী থানায় কর্মরত চট্টগ্রামের সন্তান, সাব ইন্সপেক্টর চম্পক বড়ুয়া। আইন শৃঙ্খলার ও বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এস,আই ( নিঃ) হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি-২০২৩) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। চম্পক বড়–য়ার পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
পরে ওসি তার নিজ কার্যালয়ে উপস্থিত সকল পুলিশ সদস্যের সামনে, চম্পক বড়ুয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এই সম্মাননা ক্রেস্ট পেয়ে চম্পক বড়–য়া আনন্দ উচ্ছাস প্রকাশ করেন, এই প্রাপ্তি আগামীতে আরো ভালো কাজ করার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে, এমনটি সাংবাদিকদের জানান তিনি। মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম চম্পক বড়–য়াকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতে আরো বড়– ধরনের সাফল্য কামনা করেন।