২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

ফরিদপুর সুগারমিলে চাষী সমাবেশ ও মত বিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত‘ ফরিদপুর সুগার মিলে’র কৃষি বিভাগের আয়োজনে রোববার ২৯শে আগষ্ট-২১ বেলা ১১ টায় মিলের প্রশিক্ষণ ভবনে আখচাষীদের নিয়ে চাষী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২১-২০২২ রোপন মৌসুমে আখ রোপন, দন্ডায়মান আখের পরিচর্যা ও আখের উন্নত প্রযুক্তি মাঠে বিস্তারের লক্ষে মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান এর সভাপতিত্বে চাষী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।

এসএসিডিও মেহেদি হাসান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, ,সাধারন সম্পাদক কাজল বসু,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক রেজাউল করিম,,কৃষক নেতা সিরাজুল ইসলাম, ওহিদুজ্জামান বাবলু মিয়া, শাহজাহান খান,, লিয়াকত আলি শেখ,, লাল মোহাম্মদ, ,কামরুজ্জামান দাউদ,,  আব্দুল হাই বাশি প্রমুখ।

এর আগে সকাল ১০টায় সুগার মিলে কর্মরত সিআইসি, সিডিএ’দের সাথে মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মিলের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং ব্যবস্থাপনা পরিচালক তা সমাধানের আশ্বাস দেন।