২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
বাগাট

বাগাট ইউনিয়নে ২৭০ জন হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসেবে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে এই চাল বিতরণের উদ্বোধন করেন মধুখালী আনসার ও ভিডিপি অফিসার নিরব কুমার বিশ্বাস। এবারে ঈদ উপলক্ষে বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন এর সভাপতিত্বে বাগাট ইউনিয়নের ২৭০ জন হতদরিদ্রদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব মোঃ ইকবাল হোসেন, ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাগন, গ্রাম পুলিশ প্রমুখ। বাগাট ইউনিয়নের চেয়ারম্যান ২৫০জন এবং উপজেলা চেয়ারম্যান ৭০জন সহ মোট ২৭০জন ভিজিএফ এ বছর বিতরন করা হয়।