মধুখালীতে অপরাধ প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা অফিস শুভ উদ্বোধন

কামারখালী প্রতিনিধিঃ
“আমরা অপরাধ করবো না, অপরাধীকে আইনের হাতে তুলে দিবো” এই অঙ্গিকারা বদ্ধ হয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে বিশিষ্ঠ রাজনীতিবিদ মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল) এর কামারখালী অস্থায়ী অফিস কার্যালয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন এর আয়োজনে মধুখালী থানা শাখা অফিসের সভাপতি মোঃ আঃ রউফ মৃধার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি মোল্যা এর সঞ্চালনায় মঙ্গলবার সমাজে বিভিন্ন অপরাধ অপরাধ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান প্রমুখ। পরে আলোচনা শেষে অপরাধ প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা মধুখালী থানা শাখা কামারখালী বাজারে বিশিষ্ঠ রাজনীতিবিদ মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল) এর অফিসকে অস্থায়ী কার্যালয় হিসেবে শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ্যাডঃ এস.এম. হুমায়ন কবির। উক্ত অফিস উদ্বোধন ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক বৈদ্যনাধ দাস, প্রচার সম্পাদক মোঃ শাহারুল হক সুরুজ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ রুহল আমিন মোল্যা, ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক অচিন্ত কুমার দাস, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম রসুল, সাংবাদিক গৌতম বিশ্বাস, মোঃ জয়নাল মোল্যা, সদস্য মোঃ সুজন মিয়া, মোঃ সোহেল শেখ প্রমুখ। সবশেষে প্রধান অতিথি সবার সার্বিক মঙ্গল কামনা করে অফিস উদ্বোধন শেষে সবাইকে মানবতার সেবাই কাজ করার দাবী রেখে আলোচনা সভা শেষ করেন। সার্বিক সহযোগীতায় ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল)।