মধুখালীতে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনী উপলক্ষে সাধারণ সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী শাখার আয়োজনে কামারখালীতে মধুখালী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার কামারখালী দলীয় কার্যালয় এর অধীনে কামারখালী ডাকবাংলা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদা সুলতানা । এ সময় তিনি বলেন, নির্মাণ শ্রমিকরা উন্নয়নের কারিগর, দেশ নির্মাণের ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রমিকদের ভূমিকা তাৎপর্য বহন করে। শ্রমিকদের দাবি আদায় করে অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যা যা করার দরকার আমরা তা করতে প্রস্তুত। তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করতে হবে। এতে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি কারী ইসরাঈল হোসেন ।
সাধারণ সম্পাদক মুস্তাক মোল্যার সঞ্চালনায় পর্যবেক্ষণ ছিলেন নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিকগন। এ সময় আরও ছিলেন ফরিদপুর শ্রম ও কর্মকর্তা নাজিম আহম্মেদ , সচিব আশরাফুল ইসলাম, মধুখালী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা জাহাঙ্গীর হোসেন, শাওন রাজু সহ মধুখালী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিক বৃন্দ প্রমুখ। সভাশেষে আগামী ১৫ই জানুয়ারী-২৫ ইং নির্বাচনী তফসিল ঘোষনা করা হবে। তিন বছরের আয় ১,৯০,৭৪০ এবং ব্যয় ২,২১,৬১৬ টাকা সবার সামনে সাধারন সম্পাদক ঘোষনা করেন। সভাপতি সবশেষে আগামী ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য সবার নিকট দোয়া চেয়ে এবং আগামী ১৫দিনের মধ্যে কার্ড নবায়ন করার আহবান রেখে নির্বাচনী সাধারণ সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন ।