২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে অবৈধভাবে মাটি এবং বালি কাটার কারণে ১০ লক্ষ টাকা জরিমানা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার চন্দনা নদীর জমি ও খাস জমি হতে অবৈধভাবে মাটি এবং বালিকাটার কারণে ১০ জুন ২০২৪ তারিখ সোমবার বেলা ১১ ঘটিকায় চন্দনা নদী সংলগ্ন জুবায়ের সু- ফ্যাক্টরিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এ মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান এবং মধুখালী থানার এস.আই . অজয় কুমার প্রমুখ।