আশ্রয়ণ-২ প্রকল্প, মধুখালীতে ৬৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈদের আগেই নিজ ঘরে উঠছেন ও অসহায়দের মাঝে প্রায় ৪০০ পরিবারের ঈদ- উপহার শুকনা খাবার বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
গণভবন থেকে ভার্সুয়ালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেন দেশে একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে গৃহহীন ও ভূমিহীনদের ঘরের চাবি ও জমির দলিল বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা পরিষদের নর্ব নির্বাচিত চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ বলেন এবার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬৩টি ঘর ঘরীব , অসহায় , দুঃস্থদের মাঝে হস্তান্তর করা হলো। এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন , মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন হাজার হাজার পরিবারকে ঘর করে দিয়েছেন। তার এই উদ্যোগ দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এবার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ফরিদপুরের মধুখালী উপজেলার অসহায় দুঃস্থ, যাদের জায়গা জমি ও ঘর নাই তারই আলোকে মধুখালী উপজেলা বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে ২শতাংশ জমি সহ একটি বসবাসের ঘর উপজেলার মধ্যে ৬৩জনের ঘরের জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। সমাজের অনগ্রসর পিছিয়েপড়া জনগোষ্ঠীকে ২ শতক জমির মালিকানাসহ সেমিপাকা একক ঘর প্রদান করা হচ্ছে।
জমিসহ ঘরের মালিকানা পেয়ে তারা খুব খুশি । পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসেবে মানীয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এম.পি. এর পক্ষ থেকে উপজেলার মধ্যে দুঃস্থ , অসহায় ও ভূমিহীনদের মাঝে প্রায় ৪০০প্যাকেট উন্নত মানের শুকনা খাবার (চাল-১০ কেজি, তেল ১-কেজি, ডাল -১কেজি , চিনি -১কেজি , লবন ১-কেজি সহ হলুদের গুড়া, মরিচের গুড়া এবং ধনিয়ার গুড়া প্রায় ৪০০ জনের মাঝে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মে অনীক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান , মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন বিশ্বাস কালু , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এর শাখা ব্যবস্থাপক বুলবুল আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার মনজুরুল আলম প্রমুখ। পরিশেষে অনুষ্টানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন পিছিয়েপড়া মানুষের জীবনমান উন্নততর হচ্ছে। উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে আশ্রয়ণের বাড়ি ও জমির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেয়া হচ্ছে। পুনর্বাসিত পরিবারের সদস্যদের উৎপাদনমুখী নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান সহ সঞ্চয়ী হতেও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সবশেষে সবার জীবনের মঙ্গল কামনা করে অনুষ্টান শেষ করেন।