৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে আওয়ামীলীগের হরতাল বিরোধী অবস্থান কর্মসূচি পালনঅবরোধের পক্ষে বিএনপির কোন নেতাকর্মী মাঠে দেখা যায়নি

মধুখালী প্রতিনিধি :
বুধবার সকাল ১০টা থেকে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিএনপির অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করা হয়। মহাসড়ক সংলগ্ন আখচাষী কল্যাণ ভবনের সামনে উপজেলা আওয়ামমীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজি আব্দুস সালাম মিয়া, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) আব্দুর রাজ্জাক রাজা, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, সদস্য প্রকৌশলী নজরুল ইসলাম, পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বুধবার সকাল থেকে রাস্তায় বিএনপির বা অন্যদলের অবরোধের পক্ষে কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।