১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
ডুমাইন

শ্রীযুক্ত বাবু বিদ্যুৎ নারায়ন রায় এর আগমন উপলক্ষে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠান

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের জমিদাতা স্বর্গীয় রামলাল রায় এর পুত্র স্বর্গীয় আদ্যনাথ রায় এর সুযোগ্য পুত্র সূদুর পশ্চিম ভারতের পশ্চিম বর্গের কলকাতা শহর থেকে আগত শ্রীযুক্ত বাবু বিদ্যুৎ নারায়ন রায়কে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজন এর মাধ্যমে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম ফকির এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক এম.তোফায়েল আহম্মেদ এবং কানাই লাল মন্ডল এর সঞ্চালনায় স্কুলের মাঠে সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়। শনিবার ১২ই আগষ্ট -২৩ ইং সকাল ১১ ঘটিকায় ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবক কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় এই স্কুলের জমি দাতার উত্তরসূরী শ্রীযুক্ত বাবু বিদ্যুৎ নারায়নকে আর পাশাপাশি স্কুলের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম ফকির, সাবেক সভাপতি, ও যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মহাসীন আলী বিশ্বাস বাচ্চু,ও অভিভাবক সদস্য আবুল বাশার শিক্ষার্থী ও প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল মিলে

এবং আরো অনেকে ক্রেষ্ট , কমপ্লিট ড্রেস সেট ও তার নিজের নাম দিয়ে লেখা কবিতা প্রদান করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া, যুদ্ধকালীর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মহাসীন আলী বিশ্বাস বাচ্চু, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক লিয়া, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন খাঁন, বাবু বিষ্ণুপদ বিশ্বাস, স্কুলের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু, ডুমাইন ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও গেøারিয়াস ডুমাইন এর সভাপতি তারিকুল ইসলাম সবুজ, সমাধিনগর আর্যসংঘ বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারোদ কুমার বাছাড়, ভেল্লাকান্দি-নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন মিন্টু, অভিভাবক সদস্য অন্জনা মন্ডল আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ সকলে সংবর্ধিত অতিথিদের উৎসাহিত এবং সকল ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। বিদ্যালয় সংশ্লিষ্ট এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সূত্রে জানা যায় ছাত্র-ছাত্রীদেরকে উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতে এবং সফল ছাত্রদের উৎসাহিত করতে বিদ্যালয়ের ভিন্নধর্মী এ আয়োজন অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ও বিদ্যানুরাগী স্তরের সকলে। সকলে মনে করেন এ ধরনের উৎসাহব্যঞ্জক সংবর্ধনা অনুষ্ঠান অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় ভালো করার পথে অনুপ্রেরণা হয়ে কাজ করবে। এ প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে শ্রীযুক্ত বাবু বিদ্যুৎ নারায়ন রায় জানান আমি এবং আমার স্বগীয় পিতা-মাতাকে সম্মান প্রদর্শনপূর্বক যে সুন্দর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার কারণে আমি কৃতজ্ঞ অভিভূত, উৎসাহিত। নিজের শিক্ষকদের কাছ থেকে এমন উৎসাহ আশা করে সকলে। এদিনটি আমার সারা জীবন মনে থাকবে। আমি আয়োজক বৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি। উক্ত সংবর্ধনা অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়ী, বিশিস্ট সমাজসেবক ফকির আব্দুল মোত্তালিব, হাসানুজ্জামান, এ্যাডঃ মাহবুবুল হাসান চুন্নু, অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোদ কুমার শিকদার, আকমল হোসেন মোল্যা, মোহাম্মাদ আলী জিন্নাহ সহ আজিজুর রহমান বিপ্লব , বাবু দিব্যেন্দু বসু, জিল্লুর রহমান জেলাল, বশির আহম্মেদ বাচ্চু, কো-অপ্ট সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, শেখ সেলিম, ছাত্রলীগের মীর সাদ্দাম , নিতীশ মন্ডল এবং অত্র ইউনিয়নের ইউ.পি. সদস্য গন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইনশৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানার এস.আই. নাজিম উদ্দিন সহ পুলিশ ফোর্স প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন স্কুলের সভাপতি, প্রধান শিক্ষকসহ শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য ও আরো অনেকে। সবশেষে বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম ফকির সবার জীবনের মঙ্গল কামনা করে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।