৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে গ্রামপুলিশের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মধুখালী উপজেলা গ্রাম পুলিশদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা’র সভাপতিত্বে উপজেলায় সমসাময়ীক ও স্থানীয় আইনশৃংখলা জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, প্যানেল মেয়র মো আনিসুর রহমান লিটন। গ্রাম পুলিশদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ মো. ইয়াকুব আলী, মোঃ তৈয়বুর রহমান ও মোঃ জিবলু খান প্রমুখ। সবশেষে সকলের সার্বিক সহযোগীতা কামনা করে সভার সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা মতবিনিময় সভা শেষ করেন।